নগরীতে ইয়াবাসহ ১ জন গ্রেফতার

0

সিটি নিউজঃ বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন আনসার ক্লাব মোড় এলাকা থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ বাবুল মোল্লা (৪৩), পিতা-মৃতসবজল মোল্লা, মাতা-জহুরাখাতুন, সাং-আমবাগিচা সদর রোড, বাড়ী নং-০১, রং মিস্ত্রী আজাদ শেখের বাড়ী, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা ,বর্তমানে ভোমকামাইল আর্মি স্পট আতাউর হাওলাদার বাড়ী (শ্বশুর বাড়ী), থানা- সাভার, জেলা- ঢাকা।

রবিবার মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন আনসার ক্লাব মোড় থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বাবুল মোল্লা(৪৩)’কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.