প্রিয় বাংলাদেশ উদ্যোগে এতিমখানায় খাদ্য বিতরণ

0

সিটি নিউজঃ সমাজিক ও মানবিক সংগঠন প্রিয় বাংলাদেশ কর্তৃক নগরীর ট্যাকনিকেল কলেজ এর পাশে বাবে রহমত মহিলা এতিমখানায় প্রিয় বাংলাদেশ এর নারী বিষয়ক কমিটির প্রধান সানজিদা আফরোজ এর তত্ত্বাবধানে দুপুরের খাবার ও ফলমূল বিতরণ করা হয়।

রবিবার এতে এতিমখানায় নিয়োজিত কর্মচারী ও পরিচালক সহ প্রতিষ্ঠানটির দায়িত্বশীল সকলেই উপস্থিত ছিলেন।

এসময় প্রিয় বাংলাদেশ এর সম্মানিত উপদেষ্টা ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জাফর ইকবাল বলেন ‘সমাজের এতিম ও অসহায়দের জন্য নিরলস কাজ করে যাচ্ছে প্রিয় বাংলাদেশ। আমরা চাই সমাজিক সংগঠন গুলোর পাশাপাশি সমাজের বিত্তবান শ্রেণি যদি এসব ইতম ও অসহায়ের সহযোগিতায় এগিয়ে আসে, তবে সমাজে আর অসহায়দের ক্রন্দন থাকবে না।

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রিয় বাংলাদেশের এডমিন আব্দুল আলিম রানা, লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী মাসুদ, জাহেদুল আলম মুন্না, ওসমান আবেদী, লায়ন শাহাজাহান, সদস্য সিরাজুল মাওলা কামাল, বাংলাদেশ আর্মির এক্স কর্পোরাল ও এসএস সিকিউরিটির সিইও জাহাঙ্গীর আলম, লায়ন জাহেদুল এবং প্রিয় বাংলাদেশ এর মহিলা বিষয়ক কমিটির প্রধান সানজিদা আফরোজ, আজকের ইভেন্টের হোষ্ট নিগার আপুসহ অন্যান্যরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.