অনলুক ইভেন্টস ও ফটোগ্রাফির আনুষ্ঠানিক যাত্রা শুরু

0

সিটি নিউজ,চট্টগ্রাম : অনলুক ইভেন্টস ও ফটোগ্রাফি নতুনত্ব নিয়ে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে একদল তরুণ উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত অনলুক ইভেন্টস ও ফটোগ্রাফির অফিস উদ্বোধন করা হয়েছে।

অনলুকের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী অহীদ সিরাজ চৌধুরী স্বপন, ব্রাহ্মণ্যবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পংকজ বডুয়া শিবলু, বিডি ক্লিন এর প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন,চট্টলার অধিকার ফোরামের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী কায়সার আলী চৌধুরী,জেসিআই সাবেক পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী লায়ন ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সায়েমা সুলতানা,নারী উদ্যোক্তা পারভীন আকতার, অনলুক ইভেন্টস এর উদ্যোক্তা আদিল আহমেদ কবির,সিদ্দিক আল মামুন,ইবলুন শাহরিয়ার,বিডি ক্লিন জেলা সমন্বয়ক ফরহাদ জহির,আজিজ আরেফিন,সায়েমুর রহমান,ইমাম হোসেন মুহিব,রাহিদ খলিল,আশেক মির্জা,সায়েদুল মান্নান,জাহিদুল শাকিল,শরীফুল ইসলাম সহ আরো অনেকে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা অনলুক ইভেন্টস ও ফটোগ্রাফির সাফল্য কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অনলুক ইভেন্টস ও ফটোগ্রাফির উদ্যোক্তা আদিল আহমেদ কবির জানান অনলুক গ্রাহকের রুচি ও চাহিদা মোতাবেক সেবা প্রদানের জন্য নিরলস ভাবে কাজ করে যাবেন।অনলুকে যা যা থাকছে সকল প্রকার গায়ে হলুদ- বিয়ে-ওয়ালীমা- আকদের আয়োজন, বিভিন্ন কর্পোরেট আয়োজন, জন্মদিন-আকিকার আয়োজন- ফটোগ্রাফি-ভিডিওগ্রাফি সহ সকল প্রকার অনলাইন ব্রান্ডিং ও মার্কেটিংএ সেবা দিয়ে যাবেন বলে জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.