নগরীতে ২৭০ পিচ ইয়াবাসহ ২ জন গ্রেফতার

0

সিটি নিউজঃ বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন টেরিবাজার আন্দরকিল্লা এলাকা থেকে ২৭০ পিচ ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃত মোঃ জুনাইদ(২৮), পিতা-নুরুল ইসলাম, মাতা-জান্নাত আরা বেগম, সাং-উত্তর বরই তলী মহাজন পাড়া নুরুল ইসলামের বাড়ী,থানা- চকরিয়া, জেলা-কক্সবাজার ও মোঃ ইসমাঈল(২৭), পিতা-আক্তার হোসেন, মাতা- বেবী আক্তার, সাং- উত্তর বরইতলী মহাজন পাড়া বেবী আক্তারের বাড়ী, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার এলাকার বাসিন্দা ।

আজ বুধবার সকালে মহানগর গোয়েন্দা (উত্তর)বিভাগের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন টেরিবাজার আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে ২৭০ পিস ইয়াবাসহ মোঃ জুনাইদ (২৮) ও মোঃ ইসমাঈল (২৭) নামীয় দুই জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.