নগরীতে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে টাইগারপাস এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার (২ নভেম্বর) ভোরে নগরীর টাইগার পাস মোড়ে ডাকাতি ও ছিনতাইয়ের জন্য জড়ো হওয়া গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

তিনি জানান, কোতোয়ালী থানার চৌকস একটি পুলিশের টিম নগরীর টাইগারপাস মোড় এলাকা থেকে ভোর ০৪.০০ ঘটিকার সময় তাদের ব্যবহৃত পিকআপ ও প্রাইভেটকার যোগে নগরীর কোতোয়ালী থানাধীন টাইগারপাস মোড়ে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতি গ্রহন কালে অস্ত্র ও অন্যান্য বাড়ী ভাঙ্গার সরঞ্জামাদী সহ আটক করা হয়।

গ্রেফতাররা হলো, ডাকাত দলের প্রধান মো. সালাউদ্দিন (২৪), মো. রাজু (১৯), ইসরাফিল হোসেন আলম (২২), মো. আকবর হোসেন (২২), মো. সেলিম (২৮), মো. টিটু (২৫), মো ইয়াসিন (২৩), মো. ফরজ আলী (৩৫), মো. সুমন (২৫), মো. রহিম ওরফে হৃদয় (২২) ও মো. পলাশ হোসেন (২৫)।

মেহেদী হাসান জানান, যাত্রীদের টার্গেট করে পথিমধ্যে সুযোগ বুঝে জনশূন্য এলাকায় আসামীদের ব্যবহৃত যানবাহন সহকারে যাত্রিদের রিক্সা কিংবা সিএনজিকে আটকিয়ে অস্ত্র ও ছোরার ভয় দেখিয়ে যাত্রিদের হইতে মোবাইল, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ দামি জিনিসপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয় পরে জরুরী প্রয়োজনীয় কাগজপত্র ফিরিয়ে দেয়ার নাম করে মোবাইল ফোনের মাধ্যমে বিকাশে চাঁদা দাবি করে।

জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, সংঘবদ্ধভাবে ভোর রাত হতে সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন বাস টার্মিনাল ও স্টেশন এলাকার আশপাশে অবস্থান করে। এ ছাড়াও নগরী ও নগরীর বাইরে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করার সময় সুযোগ পেলে রাস্তার পাার্শ্ববর্তী বাসা বাড়ী, অফিস, দোকান ঘরের তালা ভেঙে মালামাল লুট করে পিকআপ ভ্যানে বহন করে চলে যায়।

আসামীরা সকলে জিজ্ঞাসাবাদে আরো স্বীকার করে যে তারা নগরীর টাইগারপাস, জিইসি, ওয়াসার মোড়, ০২ নং গেইট, আগ্রাবাদ, মুরাদপুর, অলংকার এলাকায় প্রায় ১৫০/২০০ টি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। নগরীর বাইরে তারা সীতাকুন্ডের পান্থশিলা এলাকা হতে দোকান ডাকাতি, সাগরিকা এলাকা হতে মটর পার্টস এর দোকান ডাকাতি, ফেনির মহিপালের কাপড়ের দোকান ডাকাতি, ফেনী হইতে চালের দোকান ডাকাতি সহ ফেনী, কুমিল্লা, লাকসাম, নোয়াখালী এলাকায় পিকআপ ভ্যান যোগে ডাকাতি করেছে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.