সিটি নিউজঃ নাশকতার পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে বাকলিয়া থানা জামায়াতে ইসলামীর আমীর আবুল মনসুরকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (২ নভেম্বর) ভোরে বাকলিয়ার রাহাত্তারপুলস্থ নিজ বাসা থেকে বাকলিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার সাথে জামায়াতের সদস্য শেখ নছরুল্লাহ আহমেদসহ আরও ৩ জনকে গ্রেফতার করেছে।
সিএমপির বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ভোরে বাকলিয়া এলাকা থেকে থানা জামায়াতের আমীর আবুল মনসুরকে তার চার সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ৫/৬টি মামলা রয়েছে।
