রাউজানে গাজী শেরে বাংলা (রহঃ) স্মৃতি সংসদের স্বাগত জুলুছ 

0

রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে গাজী শেরে বাংলা (রহঃ) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় ও আজিজিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে স্বাগত জুলুছ বের করা হয়।

আজ সোমবার বেলা দুইটায় মাদ্রাসার প্রতিষ্টাতা সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মাহমুদুল হক আল কাদেরীর নেতৃত্বে স্বাগত এ জুলুছে দুই শতাধিক বাই সাইকেল, শতাধিক মোটর সাইকেল, সিএনজি অটোরিক্সা, পিকআপ ভ্যানযোগে এক হাজারের অধিক মুসল্লির অংশগ্রহণে জুলুছটি নোয়াপাড়া আজিজিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে বের হয়ে নোয়াপাড়া পথেরহাট, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক পথ হয়ে কমলার দীঘি, সামমাহালদার পাড়া, কচুখাইন, মোহাম্মদীয়া মাদ্রাসা হয়ে দক্ষিণ নোয়াপাড়া প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।

গাজী শেরে বাংলা (রহঃ) স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা কাজী নাজমুল হক, জাহাঙ্গীর আলম, সহকারি প্রধান শিক্ষক মাওলানা আজিজুল হক, ইউপি সদস্য হাজী ইউসুফ, সাবেক ইউপি সদস্য বজল আহমদ, মাওলানা এয়াছিন কাদেরী, আবু সৈয়্যদ, ফয়সাল, জানে আলম, খোরশেদ কোম্পানী, নাজিম উদ্দিন, হান্নান, ইয়াছিন, রানা, ওমর ফারুক, শাহেদ, তৈয়ব, রকিব উদ্দিন, দেলেয়ারসহ স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতিবছর এই জুলুছটি অনুষ্ঠিত হয়ে আসছে। জুলুশ শেষে মোনাজাত ও কিয়াম পরিচালনা আলহাজ্ব কাজী মাওলানা মাহমুদুল হক আল কাদেরী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.