বক্সিরহাট ওয়ার্ড যুবলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

0

সিটি নিউজঃ নগরীর ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে খাতুনগঞ্জস্থ আমিন মাকের্ট ২য় তলা দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক রায়হান,ওয়ার্ড যুবলীগ নেতা সাইদ হোসেন সোহেল,আমিনুল কবির সুমন, যুবলীগ নেতা জাহেদুল ইসলাম, রিপন দেবনাথ, আলী আহমদ, মোহাম্মদ মামুন, মহানগর ছাত্রলীগের সদস্য ফাহাদ আসিফ, এন এম জে ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আজমীর শাহ, পলাশ সহ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.