সিটিনিউজবিডি : পবিত্র ঈদুল আযহা উদ্যাপন শেষে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ২৯ ও ৩০ সেপ্টেম্বর যাত্রার অগ্রিম টিকিট আজ শনিবার থেকে বিক্রি হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
প্রতিদিন সকাল নয়টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা। একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকিট দেওয়া হবে এবং বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না।
বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা স্টেশনে টিকিট বিক্রি কার্যক্রম তদারকি করবেন।
