পটিয়ার চার গ্রামে সুপেয় পানি সরবরাহের নির্দেশ হাইকোর্টের

0

সিটি নিউজ ডেস্কঃ হাইকোর্ট চট্টগ্রামের পটিয়ার চরকানাই, হুলাইন,পাঁচুড়িয়া ও হাবিলাসদ্বীপ নামের চার গ্রামে পানি সংকট নিরসন না হওয়া পর্যন্ত ভূগর্ভস্থ পানি তোলায় নিষেধাজ্ঞা দিয়ে অব্যাহতভাবে সুপেয় পানি সরবরাহের নির্দেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) এ বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।

পানি সংকট নিরসন না হওয়া পর্যন্ত চট্টগ্রামের পটিয়ার চরকানাই, হুলাইন,পাঁচুড়িয়া ও হাবিলাসদ্বীপ নামের চার গ্রামে ভূগর্ভস্থ পানি তোলায় নিষেধাজ্ঞা দিয়ে অব্যাহতভাবে সুপেয় পানি সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রায়ে পানি আইনের অধীনে ওই চারটিimageগ্রামকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হবে কি না তা তিন মাসের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

শুনানি শেষে সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, চট্টগ্রামের পটিয়া থানার চরকানাই, হুলাইন, পানচুরিয়া ও হাবিলাসদ্বীপ এই চারটি গ্রাম থেকে শিল্প কারখানা কর্তৃক ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে বসবাসকারী ৩০ হাজার মানুষ পানি পাচ্ছিল না। তিন শতাধিক টিউবয়েল বিকল হয়ে গিয়েছিল। এ অবস্থায় হাইকোর্টে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকে রিট করা হয়। আদালত এর আগে রুল জারি করেছিলেন। আজ চূড়ান্ত শুনানি শেষে রায় দিয়েছেন আদালত।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.