চট্টগ্রামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

0

সিটি নিউজঃ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকা থেকে মো. আলী আকবর (৫০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার কাছ থেকে চারটি ওয়ানশুটার গান ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার ভোরে কর্ণফুলীর শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন সংবাদ মাধ্যমকে জানান। মো. আলী আকবর নোয়াখালী জেলার হাতিয়া বয়ারচর এলাকার নুরু আহমদের ছেলে।

র‌্যাব জানান, বাঁশখালী থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করে হাতিয়া এলাকার জলদস্যুদের কাছে তিনি নিয়মিত অস্ত্র বিক্রি করেন। এসব অস্ত্র জলদস্যুদের কাছে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন। শিকলবাহা শাহজালাল মেট্রেসের সামনে থেকে আলী আকবরকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি করে চারটি ওয়ান শুটার গান ও ২৩ রাউন্ড গুলি পাওয়া যায়।

র‌্যাব আরো জানায়, আলী আকবর একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসী বাহিনীর সাথে যোগসাজশে অস্ত্র ব্যবসা করে আসছেন। আজ ভোরে তিনি র‌্যাব সদস্যদের চোখ ফাঁকি দিতে পায়ে হেঁটে চট্টগ্রাম শহরে ঢুকছিলেন। লুঙ্গি পড়ে সাধারণ মানুষের বেশ ধারণ করে অস্ত্র নিয়ে যাচ্ছিলেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.