মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে শেখ হাসিনা আজ বিশ্বে সমাদৃত

0

সিটি নিউজঃ বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিট বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। দিনের শুরুতে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার।

পরবর্তীতে আন্দরকিল্লা সিটি কর্পোরেশন চত্বরে এক আলোচনা সভা এস.এম শহীদ উল্লাহ রনির সভাপতিত্বে ও জি.এম মাহাবুব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ । বিশেষ অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ননী গেপাল আচার্য্য, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আকতার উদ্দিন রানা, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য নেছার আহমদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, কাজল প্রিয় বড়ুয়া, হোসেন সরওয়ার্দী, সাখাওয়াত হোসেন সাকু, ইসি সদস্য আবদুল মালেক, সহ সভাপতি আবদুল গাফফার মিয়াজী, আশরাফুল গণি।

আলোচনায় অংশ নেন জসিম উদ্দিন মিঠুন, মুক্তিযোদ্ধা কমান্ডার রমিজউদ্দিন, ওসমান গণি, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার জেসি, রুবি আকতার, যুবনেতা বিপ্লব বর্ধন, আবদুল হালিম চৌধুরী, জাফর আলম রবিন, আবদুল খালেক সোহেল, ইঞ্জিনিয়ার মামুন উদ্দিন, ছৈয়দ তালুকদার, আবুল কালাম, দিদারুল হক জসিম, সরওয়ার মাইজভান্ডারী, জান্নাতুল নাঈম রিকু, নাজমুল হাসান রুমি, আহিল সিরাজ, মিজানুর রহমান, নওশেদুল আলম আজাদ, এ কে নাথ, সাথী আরা বেগম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফরিদ মাহমুদ বলেন,রোহিঙ্গা জনগণকে আশ্রয় দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে শেখ হাসিনা সারাবিশ্বে আজ সমাদৃত।

তিনি দারিদ্রতা, অশিক্ষা,সন্ত্রাসবাদ,নারী নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। সাফল্যে পেয়েছেন। বাংলাদেশ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক রাষ্ট্র। প্রেক্ষাপট বিবেচনা করে মানবাধিকার সংগঠনগুলোকে গুজব, মানব পাচার, নারী নির্যাতন, ধর্ষন ও মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি আন্দরকিল্লা মোড় থেকে শুরু করে জামাল খান প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.