চট্টলার বুকে অদ্বিতীয় নেতা মহিউদ্দিন চৌধুরী দ্বিতীয়টি হবেনাঃ মোছলেম
সিটি নিউজঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, মানুষ মানুষের জন্য এই চরম সত্য নিয়েই মহিউদ্দিন চৌধুরী রাজনীতি করতেন। জুলুম নির্যাতনের প্রবল প্রতিবাদকারী, স্বাধীনচেতা, মানুষের দৃষ্টিকাড়া ব্যাক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও দলের জন্য মহিউদ্দিন চৌধুরী সীমাহীন দূর্ভোগ মোকাবেলা করেছেন। পরিশ্রমি ও দূরদর্শী নেতা হিসাবে তিনি সিদ্ধান্ত বাস্তবায়নে পরিকল্পিত নৈপুনতা দেখিয়ে সফল হয়েছেন। চট্টলার বুকে অদ্বিতীয় নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী দ্বিতীয়টি হবেনা। সর্ববিচারে তিনি উতরে যেতেন অনায়াসে।
আজ ১৫ ডিসেম্বর দুপুর ১২টায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র চট্টলবীর জননেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর আবু তাহের, ডা. আ ন ম মিনহাজুর রহমান, এম হোসাইন কবির, বাংলাদেশ ছাত্রলীগ সহ সম্পাদক রাশেদুল আরেফিন জিসান, দক্ষিণ জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ফরহাদুল ইসলাম, সহ-সভাপতি পিকু সেন, যুগ্ম সম্পাদক রিদুয়ান লাভলু, প্রচার সম্পাদক) আবু বকর জীবন, জাহাঙ্গীর রেজা, মো: শাহেদ, মৌলানা মো: ইউনুছ (টাইগার) প্রমুখ।
সভার পূর্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ চশমা হিলস্থ মরহুম জননেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত করেন এবং কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
