আমেরিকার বোস্টনে বিজয় দিবস উদযাপন

0

বোস্টান প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে আমেরিকার ম্যাসাচুসেটস স্টেড এর লীন সিটি মেয়র কর্তৃক প্রথমবারের মতো বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত হয়েছে। এতে স্থানীয় বাংলাদেশিরা সহ বিভিন্ন দেশের লোক সমাগম লক্ষণীয় ছিল।

গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠানটি অনেক আনন্দঘন মুহূর্ত ও বাংলাদেশীদের মিলন মেলায় পরিণত হয়। এতে বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি ও লীন সিটি মেয়র টমাস ম্যাকজি বক্তৃতা করেন।

বক্তৃতা করেন সাবেক বেইনের সভাপতি নোমান , বর্তমান বেইনের সভাপতি আসিফ বাবু, লীন কমিউনিটি লিডার ডিউক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র করিমসহ অনেকে ।

উপস্থিত ছিলেন বেইনের সহ-সভাপতি ইমরান বাকি, সহ-সাধারণ সম্পাদক তানভীর মুরাদ, তথ্য সম্পাদক মোঃ সাজ্জাদ সানিদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহাবুদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী তপন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ সাহেব, সমাজসেবক সৈকত খান, মোঃ আবু সেলিম, তাহির , তানজিম, খালেদা বেগম, সুফিয়া শিমুল, প্রীতম বড়ুয়া , রাতুল বড়ুয়া, জাহিদ, নাফিস ও বিডি ক্রাইম নিউজ এর বোস্টন প্রতিনিধি উৎপল কুমার বড়ুয়া।

মেয়র টমাস ম্যাকজি সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে বলেন প্রতি বৎসর এই দিবসটি পালন করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.