দিলীপ তালুকদারঃ চট্টগ্রাম মহানগরীতে এখন ট্রাফিক ব্যবস্থা উন্নত করে সিগনাল বাতির সিষ্টেম দীর্ঘদিন পর আবার চালু হয়েছে।
সড়ক আইন কার্যকর করতে গিয়ে এই প্রথা চালু হলেও কোন কোন গুরুত্বপূর্ণ সড়কে সিগনাল বাতির সময় দীর্ঘ হওয়াতে মানুষের দুর্ভোগ হচ্ছে।
চৌমুহনী ও টাইগারপাস মোড়ে সিগনাল দীর্ঘ সময় থাকায় গাড়ীর চাপ বেড়ে যায়। সিগনাল বাতি নিয়ন্ত্রণ এই ধীরগতিতে জ্যাম সৃষ্টি করছে।
