গোলাম সরওয়ারঃ চট্টগ্রামের বোয়ালখালীতে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারে উঠে পড়া মানবিক প্রতিবন্ধি এক যুবকের প্রায় ২ ঘন্টার চেষ্টায় নামিয়ে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিস এর লিডার নূরুল আবেদিন বলেন, এই যুবককে হ্যান্ডমাইকে অনেক অনুরোধ করে নামাতে ব্যার্থ হয়ে হ্যান্ড মাইকে আজান দিয়ে তাকে শোনায়।
তিনবার আজান দেওয়ার এক পর্যায়ে সে টাওয়ার থেকে নেমে আসে এবং অজ্ঞান হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়েছে।
