কামরুল ইসলামঃ চট্টগ্রাম মহানগরীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে জনমনে নাভিশ্বাস উঠেছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা পড়েছেন বিপাকে। বাজার মনিটরিং না থাকায় পেঁয়াজ, রসুন, আদা, চাউলসহ শাকসব্জীর দামও চড়া।
ক্ষমতাসীনদলের নেতাদের এব্যাপারে কোন পদক্ষেপ নেই। সাধারণ মানুষ তিক্ত বিরক্ত। দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে মানুষ দুর্ভোগে থাকলেও সরকার নির্বিকার। দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন।
