মনির নগর আবাসিক এলাকার সড়ক নির্মাণের কাজ উদ্বোধন

0

সিটি নিউজ ডেস্ক :  চট্টগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে ৩৭ নম্বর ওয়ার্ড কমিশনার মোহাম্মদ শফিউল আলম হালিশহর মনির নগর আবাসিক এলাকার সড়ক ও নালা নির্মাণের কাজ উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাধীনতার চেতনাকে ধারণ করে সত্য ও ন্যায়ের পথে দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান কমিশনার মোহাম্মদ শফিউল আলম।

বন্দর নতুন মার্কেট সমিতি ও মনির নগর আবাসিক সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন আবদুল বারেক,ইসমাইল হোসেন,মোহাম্মদ শানু,মফিজ,তসলিম,শাহআলম,মান্নান,কেয়ার টেকার আবছার সহ প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানের পর আবাসিক এলাকার প্লট মালিকগন ও অত্র সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ যুবসমাজ সবাই একসাথে মহান বিজয় দিবসের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও মহান আল্লাহর কাছে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.