সিটি নিউজঃ বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন টাইগারপাস রেলওয়ে পাহাড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১টি দেশীয় বন্দুক, ১টি কার্তুজ, ১টি ফোল্ডিং ছুরি ও ১টি চাপাতিসহ ৩ জন’কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- জিকু চন্দ্র দাশ (২৬), পিতা-লিটন চন্দ্র দাশ, মাতা-কলি চন্দ্র দাশ সাং-মুসাপুর, রমেশ মহাজনের বাড়ী, ৯নং ওয়ার্ড, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-ডেবার পাড়, তেল কোম্পানীর ভাড়াটিয়া, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম, মোঃ শোয়েব (৩০), পিতা-আবু তালেব, মাতা-নুর আবা বেগম সাং-মধ্যম নিদানিয়া, আব্দুল মাজেদের বাড়ী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-মোহাম্মদপুর সুন্নিয়া মাদ্রাসার পিছনে, কোরবান আলী সওদাগরের বাড়ীর ভাড়াটিয়া, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, মোঃ সাজ্জাত হোসেন (২৬), পিতা-মোঃ আলমগীর হোসেন, মাতা-শাহানাজ বেগম সাং-দক্ষিণ শ্রীপুর, মমতাজ কোম্পানীর বাড়ী, পুরাতন মুন্সীরহাট বাজারের পাশে, থানা-ফুলগাজী, জেলা-ফেনী, বর্তমানে-মতিঝর্ণা ৩নং গলি, নুরজাহানের বাড়ীর ভাড়াটিয়া, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম।
রবিবার দিবাগত রাতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন টাইগারপাস রেলওয়ে পাহাড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
