মানহানির মামলায় জামিন পেলেন ফখরুল

0

ঢাকা :  মানহানির মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকাল ১০টায় ঢাকার সিএমএম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক তার আবেদন মঞ্জুর করেন।

এর আগে  ছয় সপ্তাহের জামিন পেয়ে গত ১৫ই জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান তিনি। মুক্তির পর গত ২৬শে জুলাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ১১ই আগস্ট যুক্তরাষ্ট্রে যান। সেখানে নিউ ইয়র্কের কর্নেল হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

২১শে সেপ্টেম্বর সিঙ্গাপুর হয়ে দেশে ফিরেই নিজ জেলা ঠাকুরগাঁও যান তিনি। সেখানে ঈদুল আজহা পালনের পর ঢাকায় ফিরেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.