পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল

0

স্পোর্টস ডেস্ক :  ক্রিকেটের জন্য বাংলাদেশ নিরাপদ দেশগুলোর অন্যতম। তার পরও সামান্য নিরাপত্তা ঝুঁকির বিষয় আসতেই ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসা পিছিয়ে দিয়েছে। অন্যদিকে অনেক বড় নিরাপত্তা ঝুঁকির কথা নিশ্চিত হওয়ার পরও গতকাল পাকিস্তান সফরে যায় জাতীয় মহিলা ক্রিকেট দল।

গতকাল দুপুর ১টা ৩০ মিনিটে পাকিস্তানের করাচির উদ্দেশে সালমা খাতুনের নেতৃত্বে দেশ ছাড়েন ১৭ ক্রিকেটার। সঙ্গে ছিলেন কোচিং স্টাফ ও ম্যানেজার শফিকুল হক হীরাও। বিকালই তারা করাচি পৌঁছায় যাওয়ার আগে দলের অধিনায়ক সালমা খাতুন নিরাপত্তাহীনতা ও শঙ্কার কথা স্বীকার করলেও তাদের লক্ষ্য সিরিজ জয় বলেই জানান সংবাদমাধ্যমকে।

এ ছাড়া পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার পর এখন তাদের তেমন ভয়ও নেই বলে জানান। তিনি বলেন, ‘শুরুতে পাকিস্তান যাওয়ার কথা শুনে একটু ভয়তো পেয়েছি। কিন্তু পরে বিসিবি আমাদের নিরাপত্তার বিষয়টি জানায়।

আমরা পাকিস্তান ও বিসিবির নিরাপত্তা পরিকল্পনা জেনে এখন তেমন কোন ভয় ছাড়াই পাকিস্তান যাচ্ছি। সেখানে আমাদের লক্ষ্য দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হারানো।

অধিনায়ক সালমা খাতুন বলেন পাকিস্তান র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বর দল। তারপর ও আমাদের চেষ্টা থাকবে ওদের বিপক্ষে ভাল লড়াই করে জয় তুলে নেয়ার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.