সিটিনিউজবিডি : রংপুর শহরের মাহীগঞ্জে চোলাইমদ পান করে চারজনের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এদিকে, চারজনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে মদ বিক্রেতার বাড়িতে ভাংচুর চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
মৃতরা হলেন- নগরীর চাঁদহাটের বিহারী পাড়ার শুক্কুর আলীর ছেলে আব্দুল গফুর (৩০), একই এলাকার শফীউদ্দিনের ছেলে মো. নাসিম (৪০), তার ছোটভাই মনু মিয়া (৩৫) ও বীরভদ্র বালাটারি এলাকার আব্দুল লতিফের ছেলে আজমল (৪০)।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী চারজনের মৃত্যু এবং ভাংচুরের সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
