সিটিনিউজবিডি : চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ বিভিন্ন মামলার ৭৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান।
তিনি জানান, সোমবার রাতভর পুলিশের বিশেষ অভিযানে সাতকানিয়া থেকে জামায়াতের দুই এবং শিবিরের এক কর্মীসহ বিভিন্ন উপজেলা থেকে পরোয়ানাভুক্ত ৫৮ জন এবং নিয়মিত মামলার ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৩৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে
