ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা কারাগারে

0

সিটি নিউজঃ নগরে বিয়ের প্রলোভনে দুই সন্তানের জননীকে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে আকিবুল আসলাম নামে একজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। জানা গেছে, আকিবুল ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

গ্রেফতারকৃত আকিবুল ইসলাম আনোয়ারার হাইলধর ইউনিয়নের সেকান্দার বাড়ির বাসিন্দা। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে বাকলিয়া থানা পুলিশ আকিবুল ইসলামকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ বলেন, ‘নারী ও শিশু নির্যাতন আইন ও দণ্ডবিধি আইনে করা একটি মামলায় আকিবুল ইসলাম নামের একজনকে বাকলিয়া থানা পুলিশ আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

তিনি আরো বলেন, ‘আসামী আকিবুল ইসলাম সরকারি কর্মচারী পরিচয় দিয়ে বিয়ের প্রলোভনে ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণ করেন। এছাড়াও ওই নারীর কাছ থেকে বিভিন্ন সময় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত করার কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দীন বলেন, ‘ সোমবার সকালে ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। বিকেলে আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.