চান্দগাঁওয়ে বাসচাপায় গার্মেন্টস কর্মী নিহত

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার শরাফতউল্লাহ পেট্রোল পাম্পের সামনে বাসচাপায় শিপন কর্মকার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপন বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল ইউনিয়নের নেপাল কর্মকারের ছেলে বলে জানা গেছে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সকালে ওয়েল গ্রুপের গার্মেন্টসের কর্মী শিপন কাজে যাচ্ছিলেন। শরাফতউল্লাহ পেট্রোল পাম্পের সামনে সিলেজ শ্রীমঙ্গল থেকে আসা বোয়ালখালী দরগাহ অভিমুখী একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন শিপন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূইয়া জানান, গুরুতর আহত অবস্থায় শিপন নামে একজনকে সকালে হাসপাতালে আনা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী ওর্য়াডের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.