সমস্যা দূর করবে লবন

0

সিটিনিউজবিডি :  আমাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসঙ্গী মধ্যে অনেক কিছু রয়েছে৷ এর মধ্যে একটি হচ্ছে লবণ। একটুখানি লবন খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে৷ সেই লবন আবার রান্নার বাইরেও অনেকরকম আমাদের কাজে লাগে৷ দৈনন্দিন নানা সমস্যা থেকে আমাদের মুক্ত করতে এক চিমটি লবনই যথেষ্ট৷

জেনে নিন লবন হতে পারে আমাদের মুশকিল মন্ত্র

১. রান্না করতে গিয়ে আগুনের বা গরম জলের আঁচ লেগে যায় যখন তখন৷ আক্রান্ত স্থানে সঙ্গে সঙ্গে লবন লাগিয়ে নিন। জ্বালা কমে যাবে এবং ফোসকাও পড়বে না।

২. মাছ কাটতে গিয়ে অনেক সময় হাতে কাঁটা বিঁধে যায়৷ তীব্র যন্ত্রণায় নাজেহাল অবস্থা হয়। কাঁটা বিঁধে যাওয়া জায়গায় লবন ঘষে দিন। অথবা জলে লবন মিশিয়ে আক্রান্ত স্থান তাতে ডুবিয়ে রাখুন। ব্যথা থেকে মুক্তি পাবেন৷

৩. অল্প দাঁতে ব্যথা হলে রাতে ঘুমোবার আগে দাঁত ব্রাশ করে এক গ্লাস উষ্ণ গরম জলে লবন মিশিয়ে মুখে রেখে ফেলে দিন৷ তারপর আর কিছু মুখে দেবেন না৷ পরপর তিনদিন এরকম করলে দাঁত ব্যথা অনেকটাই কমে যাবে৷

৪. গলা ব্যথাতেও লবন জল সমান উপকারী। টনসিলের ব্যথা বা ঠাণ্ডাজনিত কারণে গলা ব্যথায় উষ্ণ গরম জলে সামান্য লবন মিশিয়ে গলায় কিছুক্ষণ রেখে ফেলে দিন৷ অনেকটা আরাম পাবেন।

৫. পোকামাকড় কামড়ে দিলে আক্রান্ত স্থান অনেক সময় লাল ফুলে যায়। উষ্ণ গরম জলে লবন মিশিয়ে আক্রান্ত স্থানটি ধুয়ে ফেলুন। জ্বালা বা অস্বস্তি কমে যাবে।

৬. দাঁতের হলদে ভাব সড়িয়ে সাদা রং ফিরিয়ে আনতে লবনের সঙ্গে খানিকটা লেবু মিশিয়ে তা দিয়ে দাঁত মাজুন। তিন দিনের মধ্যেই দাঁতের সাদা রং ফিরতে শুরু করবে।

৭. দাঁতের গোড়ায় ব্যথা করলে বা মাড়ি ফুলে গেলে লবন মেশানো জল তা উপশম করতে পারে। উষ্ণ গরম জলে লবন মিশিয়ে তা কিছুক্ষণ মুখে ধরে রাখুন। দু দিন দু বেলা নিয়মিত করলেই মাড়ির ব্যথা কমবে৷

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.