সিটিনিউজবিডি : মা ইলিশ মাছ ধরার অপরাধে চট্টগ্রামে বঙ্গপোসাগরের উপকূল থেকে ৬০০ কেজি মা ইলিশসহ দু’টি নৌকার ৪০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেফটেনেন্ট কমান্ডার এম মহিমুজ্জামান।
তিনি জানান, ‘বাঙ্গপোসাগরে সরকার নিষিদ্ধ মা ইলিশ মাছ সংরক্ষণে কোস্টগার্ডের নিয়মিত টহলের অংশ হিসেবে গতকাল রাতে অভিযান চালানো হয়। এসময় সময় মা ইলিশ মাছ ধরার অপরাধে দু’টি ফিশিংবোটসহ ৪০ জেলেকে আটক করা হয়। জেলেদের বোট থেকে থেকে ৬০০ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়।’
গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সচিবালয়ে ইলিশ সংরক্ষণ বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে ইলিশ মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রজনন মৌসুমে (২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত) ইলিশ মাছ ধরা, বাজারজাতকরণ, সংরক্ষণ, বিক্রি নিষিদ্ধ থাকবে বলে ঘোষণা দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক।
