কোতোয়ালি থানার মামলায় জামিন পেলেন উত্তর মহিলা আওয়ামী লীগের সাদিয়া আফরোজ

0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর, ২০২৪ সালের ২৩ অক্টোবর বিএনপি এর ছাত্র নেতা ইরফান আহমেদ বাদী হয়ে ঢাকা ডিএমপির কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে ১১৬ জন ব্যক্তি এবং অনির্দিষ্ট সংখ্যক কিছু ব্যক্তিদেকে অভিযুক্ত করা হয়।

ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাদিয়া আফরোজও সেই মামলায় অভিযুক্তদের মধ্যে ছিলেন। ২০২৫ সালের ২রা এপ্রিল, সেই সাজানো মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়, যেখানে তিনি ৭৬ দিন ধরে নির্মমভাবে পুলিশের নির্যাতনের শিকার হন।

অবশেষে মঙ্গলবার ১৭ জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সাদিয়া আফরোজকে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে তার জামিন মঞ্জুর করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.