প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদ ফুটবল টুর্নামেন্টে ফুজাইরা আল নূর জাহান এফসি চ্যাম্পিয়ন।

0

সংযুক্ত আরব আমিরাত দুবাই ঈদের পর দিন রাতে প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদ ও কর্ণফুলী ক্রীড়া পরিষদের যৌথ উদ্যোগে গ্যাসেইস স্টেডিয়ামে ওয়ানডে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

খেলা উদ্বোধনের শুরুতে কোরআন তেলাওয়াত,দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন হয়। টুর্নামেন্টে চারটি গ্রুপে ৮ টি দল মাঠে ফুটবল খেলেন। দলগুলো একে অপরের মুখোমুখি হয় ফাইনাল ম্যাচে।

অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের সভাপতি হাজী মোঃ ওসমান গনি সভাপতিত্ব ফুটবল খেলা উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজিম তালুকদার, প্রধান অতিথি ছিলেন কমিনিউটি নেতা প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ সমিতির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিক, ক্রীড়া সংগঠক মীর মুহিউদ্দীন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর রুপু, মো : রেজা, আলী মাহমুদ, জাহাঙ্গীর আলম, মাওলানা ফজলুল কবির, মোঃ ফয়সাল আহমেদ, মোহাম্মদ শফিউল আলম, আসাদুজ্জামান মুরাদ।

টুর্নামেন্টের আয়োজকরা জানান পরিবার পরিজন ছেড়ে দূরে থাকা প্রবাসী বাংলাদেশিদের বিনোদনের সুযোগ করে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। একি সঙ্গে খেলাধুলা প্রবাসীদের মানসিক অস্থিরতা দূর করার পাশাপাশি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহয়তা করে।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় শারজাহ হাটহাজারী ওয়ারিয়ার্স এফসিকে ট্রাইবেকারে হারিয়ে ফুজাইরা আল নূর জাহান এফসি চ্যাম্পিয়ন হ‌য়।

বিজয়ী দলের হাতে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। উক্ত টুর্নামেন্টে সেরা খেলোয়াড় আব্দুল্লাহ আল নুর, সেরা গোলদাতা রিয়াজ, সেরা গোলকিপার সাজ্জাদ এবং টুর্নামেন্টে সু-সৃংখল দল হিসেবে আজিম তালুকদার ফুটবল একাডেমীকে পুরষ্কার দেয়া হয়েছে।

মাঠে রেফারি দায়িত্বে ছিলেন এস এম আব্দুল মাবুদ ও অপু কান্তি দাশ। সহযোগী ছিলেন মোহাম্মদ রাহাত ও রিয়াজ।

মোঃ আব্দুল্লাহ ও বেলালের চমৎকার ধারাভাষ্যকারে দর্শকদের উজ্জীবিত রেখেছেন। ইঞ্জিনিয়ার তুহিন জিয়া সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ মাহবুবুল আলম, মোঃ জাফর, মোঃ ফয়েজ আহমেদ, নূর মোহাম্মদ, মোহম্মদ কামাল প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.