মাঝিরঘাট রেলের বস্তিতে আগুনে পুড়ে ছাই ৪শ ঘর

0

সিটি নিউজঃ চট্টগ্রাম নগরীর রেলওয়ের বাংলাবাজার আনুমাঝির ঘাট এলকায় বস্তিতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে তিন এস এসসি পরীক্ষার্থীর বাসাসহ পুড়ে ছাঁই হয়ে গেছে ৪শ’ঘর।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) আনুমানিক ভোর ৫টা ১০ মিনিটে বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১৫টি গাড়ি গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আজিজুল ইসলাম জানান, আগ্রাবাদ, নন্দনকানন, চন্দনপুরা ও বন্দর ফায়ার স্টেশনের ১৫টি গাড়ি আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় বস্তির কিছু অংশ রক্ষা করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, সরু গলি ও যত্রতত্র মালামাল রাখার কারনে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয়েছে। অনেক দূর থেকে পানি ছিটাতে হয়েছে। ধারণা করা হচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৪শ পরিবার। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখনো অগ্নিকা-ের সুনির্দিষ্টকারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বস্তির একাধিক ব্যক্তি জানিয়েছেন, জায়গা দখল নেবার জন্য দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল তৎপরতা চালিয়ে আসছিল। তারাই ভোরে যখন সবাই ঘুমে তখন আগুন লাগিয়ে দেয় বলে তাদের অভিযোগ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.