চট্টগ্রামে পাঁচলাইশে কলেজছাত্রীর আত্মহত্যা

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ হিলভিউ আবাসিক এলাকা থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জোবাইদা স্বপ্না (১৮)।

পরীক্ষায় খারাপ রেজাল্টের কারনে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। স্বপ্না হিলভিউ আবাসিক এলাকার মোস্তাফিজ নূরের মেয়ে। সে বিএফ শাহীন কলেজের ছাত্রী বলে জানিয়েছে পুলিশ।

বুধবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাত হোসেন বলেন, হিলভিউ আবাসিক এলাকা থেকে জোবাইদা স্বপ্না নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, জোবাইদা স্বপ্না বিএফ শাহীন কলেজের ছাত্রী। সে পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছিলো। তারপর থেকে হতাশায় ভুগছিল বলে জানিয়েছেন তার পরিবার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.