ধর্ম মানবতা, নৈতিকতার শিক্ষা দেয়ঃ মোছলেম উদ্দিন এমপি

0

সিটি নিউজঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন; ‘ধর্ম মানবতা, নৈতিকতার শিক্ষা দেয়। ধর্ম জীবনকে গড়ে তুলে আপন মহিমায়। তবে এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে একশ্রেণির ধর্মব্যবসায়ী সবসময় অরাজকতাই করেছে।

৭১-এর মহান মুক্তিযুদ্ধও এর থেকে রেহাই পাইনি। অজ্ঞতা অন্ধকার দূর করে কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা যদি সমাজে প্রতিষ্ঠিত করা যায়, ধর্ম ব্যবসায়ীদের স্থান শেষ হবেই। তাই মাদ্রাসা শিক্ষা এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক শিক্ষার মাধ্যমে জাতি একটি অবস্থানে পৌঁছবে। মোটের ওপর ধর্ম নিয়ে বাড়াবাড়ি বন্ধ করতে হবে। না হয় আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা কঠিন হয়ে পড়বে। সঠিক ধর্মচর্চার মাধ্যমে আল্লাহ ও রাসুলের নৈকট্য লাভের জন্য আমাদের মনোনিবেশ করতে হবে।

শুক্রবার সন্ধ্যায় তিনি বোয়ালখালী উপজেলার কধুরখীল ইসলামিয়া (ফাযিল) মাদ্রাসা ও এতিমখানার ৪৪তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দরবারে গাউছে হাওলা’র পীর গদিনশীন সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী। কধুরখীল ইসলামিয়া (ফাযিল) মাদ্রাসা ও এতিমখানা গর্ভনিং বডির ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিক তালুকদারের সভাপতিত্বে শিক্ষক মাওলানা ইলিয়াছ সিকদার ও মাওলানা মোছলেহুদ্দীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ মোজাহেদুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন, শাহজাদা এস এম মিজানুর রহমান, মুছা সিকদার, হারুনুর রশিদ, আবুল হাশেম, ফরিদুল আলম রেজভী।

উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, চেয়ারম্যান শফিউল আজম শেফু, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, মাওলানা ইউনুছ মিয়া, মাওলানা নুরুল হোছাইন, অহিদুল আলম, ওবায়দুল হক, অলি উল্লাহ, আবু হানিফা সিদ্দিকী. ইয়াসির উদ্দিন, মীর জাহাঙ্গীর, নুরুন্নবী, তাওহিদুল আলম, আবু নাছের জিলানী, ক্বারী হাসান, আবু ছৈয়দ, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, ওমর সেলিম প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.