সিটি নিউজঃ আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের চেয়ারম্যান শেরে মিল্লাত আল্লামা মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী বলেন, দ্বীন ইসলামের জন্য হযরত আবু বকর সিদ্দিক (রা.) এর অবদান কিয়ামত পর্যন্ত চিরস্মরণীয় হয়ে থাকবে। দুনিয়ার জীবনে তিনি যেভাবে আল্লাহর রাসুল (দ.) এর সাথে ছিলেন তেমনি কবরে-হাশরে-জান্নাতেও একই সাথে থাকবেন। ইসলামের প্রাথমিক যুগসহ খিলাফতকাল পর্যন্ত সকল অপশক্তির বিরুদ্ধে হযরত সিদ্দিকে আকবর (রা.) সূচিত শিক্ষা ও দর্শন অনুসরণ করে বর্তমান বাংলাদেশে চলমান কাদিয়ানী, ওহাবি, সালাফিসহ সকল বাতিল শক্তির চক্রান্ত কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।
তিনি সর্বস্তরের মুসলমানদের আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ এর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের চরম শত্রু শিয়াবাদ, জঙ্গিবাদ এবং নবী-অলী বিদ্বেষীদের বিরুদ্ধে মাঠে নামার আহবান জানান।
শুক্রবার বাদে জুমা হতে আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ বায়েজীদ থানা শাখার উদ্যোগে অক্সিজেন চত্বরে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (র.) এর স্মরণে বিশাল সুন্নী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল হামিদ সর্দার এর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহ্জাদা মাওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব সৈয়দ হাবিবুর রহমান সর্দার।
প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান শেরে মিল্লাত আল্লামা মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী। আলোচক ছিলেন শায়খুল হাদীস আল্লামা সোলাইমান আনসারী, পীরে তরিক্বত আল্লামা মুহাম্মদ মুঈনুদ্দীন আশরাফি, পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নূরী, পীরে তরিক্বত আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী, আল্লামা হাফেজ আজিজুর রহমান আলকাদেরী, আল্লামা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী, আল্লামা কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, ড. জালাল উদ্দিন আযহারী, মাওলানা আতাউর রহমান নঈমী, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, আলহাজ্ব মুহাম্মদ এরশাদ খতিবী, আল্লামা ইদরীছ আনসারী, আল্লামা ইকবাল হোসাইন আলকাদেরী, আব্দুল করীম সেলিম, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাওলানা এনাম রেযা, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মাওলানা সৈয়দ হাসান আল-আযহারী, মাওলানা ওমর ফারুক নঈমী, মাওলানা আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী।
সংবর্ধেয় অতিথি ছিলেন মাওলানা মাহবুবুল হক নুরে বাংলা। বিশেষ অতিথি ছিলেন ছিলেন এ.ডি.এম আরুছ, আলহাজ্ব আব্দুন্নবী লেদু, আলহাজ্ব রফিক উদ্দিন কালু কোম্পানী, শেখ মুহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।
সম্মেলন শেষে বিশে^র সকল মুসলিম ভাই-বোনদের মঙ্গল কামনায় মুনাজাত করেন আল্লামা মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী।
