দরবারে বারীয়া শরীফে ঈদে মিলাদুন্নবী (স.) ও বার্ষিক ওরছ মাহফিল

0

সিটি নিউজঃ চট্টগ্রাম চান্দগাঁওস্থ বারীয়া দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও বার্ষিক ওরছ মাহফিল ২ মার্চ ১৮ ফাল্গুন সোমবার অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন, বারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা শাহ্ ছুফি সৈয়্যদ বদরুদ্দোজা বারী (ম.জি.আ.)।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমান, শেরে মিল্লাত আলহাজ্ব মুফতি ওবাইদুল হক নঈমী, শাইখুল হাদিস আল্লামা কাজী মঈন উদ্দীন আশরাফী, লেখক সাংবাদিক আলহাজ্ব খন্দকার মোজাম্মেল হক, মাওলানা স উ ম আব্দুস সামাদ, মাওলানা আবু সুফিয়ান আবেদী আলকাদেরী, অধ্যক্ষ ইছমাইল নোমানী, মাওলানা আব্দুল আজিজ আনোয়ারীসহ দেশবরেণ্য খ্যাতনামা বহু ওলামায়ে কেরাম, গণ্যমান্য উচ্চপদস্থ ব্যক্তিবর্গসহ দরবার শরীফের অসংখ্য ভক্ত-মুরীদান ও সর্বস্তরের মুসলিম জনতা।

সভাপতির বক্তব্যে হযরত সৈয়্যদ বদরুদ্দেজা বারী বলেন, নবীর (দ.) প্রেম, সততা ও ন্যায়পরায়ণতা প্রকৃতমুসলমানের আদর্শ। যা আল্লাহর নৈকট্য অর্জনের প্রকৃত উপায়। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোছলেম উদ্দিন বলেন, আজকের পৃথিবীতে দ্বন্দ্ব, সংঘাত, অশান্তি চরম আকার ধারণ করেছে।এরথেকে মুক্তি তথা ব্যক্তি, পরিবার, সমাজ ও রষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য নবীর (দ.) প্রেম, সততা ও ন্যায়পরায়ণতার বিকল্প নেই।

রাসুল (দ.) এর প্রতি ভালোবাসা, সততা ও ন্যায়পরায়ণতা মানবজবিনের অন্যতম মহৎ গুণ। আজীবন এ গুণ অর্জনের চেষ্টা ও অনুশীলন মানুষকে মর্যাদা ও গৌরবের শ্রেষ্ঠতম স্থানে পৌঁছে দিতে পারে। অতিথি আলেমগণ বলেন, আউলিয়ায়ে কেরামগণ নবীজির পথে আজীবন কাজ করে থাকেন। মানুষ দুনিয়ায় সত্য কথা বলবে, আমানত রক্ষা করবে, ওয়াদা পালন করবে। শুধু নিজে এগুলো মেনে চললে হবে না, বরং অপরকেও এই সৎ কার্যাবলি পালন করার জন্য উপদেশ প্রদান করবে। হযরত শাহজী বারী (রহ.) আজীবন সে পথেই মানুষকে আহ্বান করেছেন।

সম্মানিত বক্তাগণ বলেন, সাম্য, মৈত্রী, শান্তি, ক্ষমা, ঔদার্য, ন্যায়নীতি ও মানবপ্রেমের অগ্রদূত মহানবী (দ.) এর পবিত্র জীবনচরিত মাবতার ইতিহাসে তুলনাহীন এক দৃষ্টান্ত। আজকের সমাজে বিদ্যমান হিংসা-বিদ্বেষ, সন্ত্রাস, দুর্নীতি, শোষণ, বঞ্চনা, বৈষম্য ও বিভ্রান্তি থেকে মুক্তির জন্য রাসুল (দ.) জীবনাদর্শ অনুশীলন অপরিহার্য, এবং আমাদেরকে সেদিকেই নজর দিতে হবে।

মানবসমাজে লোকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে শান্তিতে বসবাস করার জন্য যেসব সৎ গুণ থাকা একান্ত প্রয়োজন, তম্মধ্যে নবীর (দ.) প্রেম, সততা ও ন্যায়পরায়ণতা অন্যতম, এর কোন বিকল্প নেই। মাহফিল সঞ্চালনা করেন লেখক জসিম উদ্দীন মাহমুদ। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে মুনাজত পরিচালনা করেন, পীরে তরিকত হযরতুল আল্লামা আলহাজ্ব শাহ্ ছুফি সৈয়্যদ মুহাম্মদ বদরুদ্দোজা বারী (ম.জি.আ.)। পরে তবরুক পরিবেশিত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.