সিটি নিউজঃ চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গী বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা (উত্তর) পুলিশ। এ সময় এক হাজার ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১ টায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ফোরকান (৩১)।
নগর গোয়েন্দা (উত্তর) পুলিশের পরিদর্শক অংসা থোয়াই মারমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গী বাজার মোড় এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ১ হাজার ২২৫ পিস ইয়াবাসহ ফোরকান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
