আড়াই বছর পর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সিটি নিউজঃ দীর্ঘ ২ বছর ৫ মাস পর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পেলো চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
আজ বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সভাপতি ও সাধারণ ছাড়াও সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ৫০ জন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন, সহ সম্পাদক পদে ১৪ জন, সাংগঠনিক সম্পাদক ১০ জন, অর্থ সম্পাদক পদ ছাড়াও দায়িত্ব পেয়েছেন আরও ৪ জন উপ-সম্পাদক।
কমিটিতে কারো বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থী অভিযোগ প্রমাণিত হলে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
জানা যায়, ২০১৪ সালের ৩০ আগস্ট ঢাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্র সমাবেশ থেকে ফেরার পথে দুই পক্ষের মারামারিরতে ট্রেন থেকে ফেলে দেয়া হয় দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা ও লোহাগাড়ার বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি তৌহিদুল ইসলাম তকিকে। এ সময় তকি ঘটনাস্থলেই মারা যান।
তকির মৃত্যুর পর সালাহ উদ্দিন সাকিবের নেতৃত্বাধীন কমিটির কার্যক্রম ২০১৪ সালের ১ সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেয়া হয় কেন্দ্র থেকে। তখন থেকে নেতৃত্বশূন্য ছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। পরে ২০১৭ সালের ১৫ অক্টোবর এসএম বোরহান উদ্দিনকে সভাপতি এবং আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেই কমিটিই এবার বর্ধিত আকারে ঘোষণা করা হলো।
