নগর ও ভূজপুরে ৩৬ হাজার ইয়াবা ও ১টি সিএনজিসহ ৪ জন গ্রেফতার
সিটি নিউজঃ বন্দর নগরী চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় এলাকা এবং চট্টগ্রাম জেলার ভূজপুর থানা এলাকায় অভিযান চালিযে ৩৬,০০০ পিস ইয়াবা ও ১টি সিএনজি (যাহার রেজিঃ নং- চট্টগ্রাম থ- ১৪-৫৯৬)সহ ৪ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
গ্রেফতারকৃতারা হলো- ড্রাইভার ১। মোঃ আইয়ুব (৫৫), পিতা-মৃত আলীউজ্জামান, মাতা-মৃত-জুকদানা খাতুন, সাং-দৌলতপুর কুম্বারপাড়া, আতাউল্লাহর বাড়ি, ৪ নং নাজিরহাট ইউপি, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ দিদার হোসেন (২৮), পিতা-মৃত ইয়ার মোহাম্মদ, মাতা-হোসনে আরা বেগম, সাং-জুঁইদন্ডি, খলিফার বাড়ি, ডাকঘর- বরুমছড়া, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম,৩। তাপস চন্দ্র প্রকাশ বাবু (৪৮), পিতা- মৃত-বিজন চন্দ্র, মাতা-গিতা চন্দ্র, সাং-সিংহরিয়া, চন্দ্র বাড়ি, ডাকঘর-মির্জারহাট, ৪ নং ইউপি, থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম, ৪। তাপস সরকার (২২), পিতা-অধীর সরকার, মাতা-গৌরি সরকার, সাং-সিংহরিয়া, সরকার বাড়ি, ডাকঘর-মির্জারহাট, থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম।
সোমবার বিকেলে তাদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায় টেকনাফ এলাকা হতে বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে কম মূল্যে ক্রয় করে চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
