নগরীর ৩টি ওয়ার্ডকে পুর্ণাঙ্গ হেলথি ওয়ার্ডে রূপান্তর করবঃ এম এ মতিন

0

সিটি নিউজঃ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মেয়র পদপ্রার্থী মাওলানা এম.এ মতিন। এসময় এম.এ. মতিন বলেন, নগরীর প্রাণকেন্দ্র দেওয়ানবাজার, আন্দরকিল্লা ও জামালখানকে কেন্দ্র করে প্রাচীন নগরী চট্টগ্রাম প্রাচীন নগরী চট্টগ্রাম গড়ে উঠেছিল। এ এলাকায় নগর ভবন হলেও চেরাগের নিচে অন্ধকারই যেন রয়ে গেছে। নির্বাচিত হলে এ তিনটি ওয়ার্ডকে হেলদী ওয়ার্ডে রূপান্তর করবো।

আজ ১৫ মার্চ রবিবার ২০নং দেওয়ান বাজার, ২১জামাল খান ও ২২নং এনায়েত বাজার এ গণসংযোগ ও পথসভা করে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, নগরীকে হেলথি সিটিতে রূপান্তরে করার ক্ষেত্রে আমার যে প্রতিশ্রুতি তাতে আন্দরকিল্লা, জামালখান ও দেওয়ানবাজার ওয়ার্ডই প্রথম অগ্রাধিকারে থাকবে। এম.এ. মতিন এসময় এ তিন ওয়ার্ডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক এলাকার জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং মোমবাতি মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

সংগণযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচনী প্রধান সমন্বয়ক স.উ.ম আবদুস সামাদ, সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, মাওলানা রেজাউল করিম তালুকদার, ড. সৈয়দ জালাল আল আজহারী, মুহাম্মদ আব্দুল হাকিম, আলহাজ্ব নঈম উল ইসলাম, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মাওলানা আব্দুনবী আলকাদেরী, আ.ন.ম তৈয়ব আলী, ফজলুল করিম তালুকদার, নাছির উদ্দিন মাহমুদ, দস্তগীর আলম চৌধুরী, মুহাম্মদ শফিউল আলম শফি, যুবনেতা মুহাম্মদ আবু তৈয়ব, ছাত্রনেতা মুহাম্মদ নুরুল ইসলাম হিরু, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ আবদুর রহিম, আবদুল করিম সেলিম, কাজী মহিউদ্দিন, মহিউদ্দিন, মাওলানা আমিন উল্লাহ, মাওলানা মুহাম্মদ সোহাল উদ্দিন আনসারী,

মুহাম্মদ ইসমাইল, হাজী মুহাম্মদ ইব্রাহীম সওদাগর, এম বক্কর, ডিআই জাহাঙ্গীর আলম, এইচ.এম. এনামুল হক, মোঃ গোলাম মোস্তফা, মোঃ মেজবাহ উদ্দিন, কাজী মোঃ আরফাত, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, মুহাম্মদ মুনির উদ্দীন, মুহাম্মদ জহির উদ্দীন, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ মুছা ও মুহাম্মদ সাকিব রেযা, আবু সায়েম মুহাম্মদ কায়ুম, মুহাম্মদ বেলাল রেজা, হাফেজ মুহাম্মদ আমিনুল ইসলাম, মুহাম্মদ জহিরুল আলম সাদ্দাম, মুহাম্মদ খালেদ বীন জাহাঙ্গীর, মুহাম্মদ আমির হাছান কদর শাহ, মুহাম্মদ আব্দুল মোমেন, মুহাম্মদ নূর, মুহাম্মদ আশফাক হোসেন, সোহাইল উদ্দিন আনছারী, মুহাম্মদ শফিক, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ ইমরানুল হক, রাসেল ইসলাম আনিক, মুহাম্মদ সাব্বির আহমদ, মুহাম্মদ জহুরুল আলম, মুহাম্মদ মুজিবুর রহমান প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.