ধানের শীষ’র সমর্থনে প্রফেসর মহসিন জিল্লুর করিমের গণসংযোগ

0

সিটি নিউজঃ আসন্ন চসিক নির্বাচনে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনের ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. প্রফেসর মহসিন জিল্লুর করিম।

আজ ১৭ মার্চ দিনব্যাপী বাকলিয়া, চকবাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালান তিনি।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন,বাকরিয়া থানা বিএনপি নেতৃবৃন্দ, চন্দনাইশ বিএনপির নেতা সালাউদ্দিন চৌধুরী, এড. অঞ্জন প্রসাদ, মো.খায়ের আহমদ, মোরশেদুল আলম চৌধুরী, মো. আমিন, মো. আলম,ওরশেদুল আলম মিন্টু, মিজবাহ উদ্দীন, জাহাংগীর আলম, মাহাবুব আলম,সবুর, হাসেম,আকবর, মো. কাশেমসহ চন্দনাইশ উপজেলা, পৌরসভা,ও দোহাজারী পৌরসভা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ।

এ সময় সংক্ষিপ্ত পথসভায় ডা. মহসিন জিল্লুর করিম বলেন, চসিক নির্বাচনে ডা. শাহাদাত হোসেনকে ধনের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে এই সরকারের হাত থেকে দেশ, জাতি, গণতন্ত্র এবং আমাদের মা,গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বিজয় আমাদের সুনিশ্চিত।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.