নগরে স্টেডিয়াম মার্কেটে অগুন

0

সিটি নিউজঃ নগরের কাজীর দেউড়ির এমএ আজিজ স্টেডিয়াম মার্কেটের ক্যাফে আল বাইক নামে একটি একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চন্দনপুরা ফায়ার স্টেশনের স্টেশন সূত্রে জানা গেছে, স্টেডিয়াম মার্কেটের ক্যাফে আল বাইক নামে একটি রেস্টুরেন্টের পরিত্যক্ত জিনিসপত্রে আগুন লাগে। চন্দনপুরা এবং নন্দনকানন ফায়ার স্টেশনের ৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। ধারণা করছি, সিগারেট জাতীয় কোনো বস্তু থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.