হ্যান্ডহেল্ড থার্মোমিটার

করোনাভাইরাস আতঙ্ক দূর করতে জামালখানে ব্যতিক্রমী উদ্যোগ

0

সিটি নিউজ ডেস্ক :  চট্টগ্রাম শহরের জামালখান ওয়ার্ডে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক দূর করতে স্থানীয় লোকজন ও পথচারীদের জ্বর পরিমাপের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হয় হ্যান্ডহেল্ড থার্মোমিটারে মানুষের শরীরের তাপমাত্রা পরীক্ষার কার্যক্রম।

পথচারী নাইম হোসনে বলেন, দেখলাম সবাই ভিড় জমিয়েছে। কাছে গিয়ে স্বয়ংক্রিয় মেশিনে তাপমাত্রা পরীক্ষার বিষয়টি নিশ্চিত হই। বিনামূল্যে নিজের তাপমাত্রাও জেনে নিলাম। শুধু তাপমাত্রা পরীক্ষা নয়, একই সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে হাতধোয়া, মাস্ক ব্যবহার, অপ্রয়োজনে জনসমাগম হয় এমন জায়গায় না যাওয়া, সদ্য বিদেশফেরত কারও সংস্পর্শে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ।

উদ্যোগটি নিয়ে জানতে চাইলে শৈবাল দাশ সুমন বলেন, করোনা ভাইরাসের প্রধান উপসর্গ হলো, শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। তাই স্থানীয় বাসিন্দা ও পথচারীদের শরীরের তাপমাত্রা পরীক্ষার জন্য আমরা একটি বুথ স্থাপন করেছি। যাতে হ্যান্ডহেল্ড থার্মোমিটার স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা পরিমাপ করছে।

তিনি বলেন, আমরা প্রচুর সাড়া পাচ্ছি। প্রায় সবার তাপমাত্রাই স্বাভাবিক সীমার মধ্যে। এর ফলে জনমনে করোনা ভীতি কাটছে।

প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হ্যান্ডহেল্ড থার্মোমিটারে জ্বর পরিমাপ অব্যাহত থাকবে বলে জানান কাউন্সিলর সুমন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.