মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে আইনজীবীরা

0

ঢাকা: মুক্তিযুদ্ধে মানবাতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে কেন্দ্রীয় কারাগারে গেছেন তার আইনজীবীরা।

শনিবার (০৩ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটে মুজাহিদের আইনজীবী প্যানেলের সদস্য শিশির মনিরসহ আইনজীবী নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও গাজী তামিম কারাগারের গেটে পৌঁছান।

গত ১৬ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং ২৯ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার সংক্ষিপ্ত চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। ৩০ সেপ্টেম্বর (বুধবার) এ দু’জনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। এরপর ০১ অক্টোবর (বৃহস্পতিবার) দু’জনকে আপিল বিভাগের রায় অবহিত করে কারাগার কর্তৃপক্ষ।

সে থেকে দু’জনই রিভিউ করার জন্য ১৫ দিন সময় পাবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.