আরও দুই বাংলাদেশী হাজির মৃত্যু

0

সিটিনিউজবিডি :  চিকিৎসাধীন অবস্থায় আরও দুই বাংলাদেশী হাজির মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সৌদিস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এ কে এম শহিদুল করিম। তবে তাদের পরিচয় তিনি জানাতে পারেন নি।

এ নিয়ে এ পর্যন্ত ৪৩ বাংলাদেশী হাজির মৃত্যু হল। এছাড়া এখনও ১৪৮ জন বাংলাদেশী নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। নিখোঁজ হাজীদের সন্ধান (জীবিত কিংবা মৃত) পেতে তাদের দেশে থাকা স্বজনরা পররাষ্ট্র মন্ত্রণায়, ধর্ম মন্ত্রণালয় এবং ঢাকাস্থ হজ অফিসে ধরনা দিচ্ছেন।

সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের সৌদি আরবস্থ বাংলাদেশ মিশনসমূহ, হজ অফিস এবং হাসপাতালগুলোতে যোগাযোগের পরামর্শ দিচ্ছেন বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.