বাঁশখালীতে দরিদ্রদের মাঝে ড. জমির সিকদারের চাউল বিতরণ

0

বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালীতে করোনা ভাইরাসের কারণে বিপাকে পড়া অসহায় দরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ করেন বাঁশখালীর শীলকুপের সন্তান, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও সাবেক সহ সম্পাদক ড.জমির উদ্দ্নি সিকদারের পক্ষ থেকে।

বাঁশখালী উপজেলার বিভিন্ন স্থানে এ চাউল বিতরণ করেন তার নিয়োজিত সহকর্মী ও রন্ধুরা।

তারা শীলকুপ, কাথরিয়া, জলদীসহ বিভিন্ন স্থানে বিতরন করেন এবং ইতি মধ্যে তিনি অর্ধশত মন চাউল বিতরন করার জন্য বিভিন্ন স্থানে মজুদ করেছে বলে জানান ড.জমির উদ্দ্নি সিকদার।

তিনি বলেন, ‘বর্তমানে সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে।প্রতিদিন অসংখ্য মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারাচ্ছে। এই প্রাণঘাতী ভাইরাস থেকে জনগণকে রক্ষা করতে সরকার সচেতনতামূলক প্রচার প্রচারনা করে যাচ্ছেন এবং সারাদেশে লকডাউন ঘোষণা করেছেন।

এ পরিস্থিতিতে গৃহবন্দী হয়ে সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন দরিদ্র অসহায় ও নিম্ন আয়ের পরিবার গুলো। তাই এসব অসহায় দরিদ্র পরিবার গুলোর কিছুটা দুদর্শা লাঘবে সহায়তা স্বরূপ এই খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি।

সরকারের পাশাপাশি যদি সাধারন মানুষেরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে কোন অসহায় মানুষ অনাহারে থাকবে না। পর্যায়ক্রমে সকল অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এর আগে তিনি ঢাকায় ও সাধারন জনড়নের মাঝে নগদ অর্থ বিতরন করেন ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.