আমাদেরকে একযোগে খুদা ও মহামারি মোকাবিলা করতে হচ্ছে-ফরিদ মাহামুদ

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর কদমতলিতে খাদ্যসামগ্রী বিতরণকালে সমাজসেবক ফরিদ মাহমুদ বলেন,এই সময়ে আমাদেরকে একযোগে খুদা ও মহামারি মোকাবিলা করতে হচ্ছে।আমরা যেমন স্বাস্হ্য সচেতন থাকতে হচ্ছে তেমনি সংসারের আর্থিক চাকাও সচল রাখতে হচ্ছে।

তাই যারা মাঝারি ও ক্ষুদ্র ব্যবসা করে সংসার চালাই সরকারকে তাদের কথাও ভাবতে হচ্ছে।দেশের আর্থিক অবস্থা সচল রাখতে সরকারকে সতর্কভাবে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত শিথিল করতে হচ্ছে ।

২৩ নং পাঠানটুলি ওয়ার্ড আওয়ামীলীগ প্রাক্তন অর্থ সম্পাদক মরহুম হাফিজুর রহমান লেদু ফাউন্ডেশনের উদ্যোগে করোনা প্রকোপের ফলে সংকটে নিপতিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের প্রাক্কালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মরহুমের জৈষ্ঠপুত্র যুবলীগ নেতা মোহাম্মদ ফরহাদের সভাপতিত্বে এ সময় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবলীগ সদস্য নেছার আহমেদ,আশরাফুল গনি চৌধুরী,রহিম দাদ খান বাদশা,আবদুর রহমান রাশেদ,মাহাফুজুর রহমান ফরহাদ,মনজুরুল আলম মন্জু,মোঃওয়াহিদ,মেহেদী হাসান জীবন,মোঃ মিজান,ফয়সাল রেজা,মোঃ মাহিম,মোঃ মিন্টু,মোঃ রহিম,মোঃ আরাফাদ শরিফ রিয়াদ,মোঃ সাব্বির ইমন,মোঃ জয় মোঃ সাজ্জাদ,মোঃ শাহি,মোঃ আলম,মোঃ মিলন প্রমুখ ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি আগত কয়েকজনের নারী পুরুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন।ফাউন্ডেশনের পক্ষে মোট ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.