বন্দর নতুন মার্কেট মসজিদে জীবাণুনাশক স্প্রে টানেল উদ্বোধন

0

সিটি নিউজ ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বন্দর নতুন মার্কেটের জামে মসজিদে মুসল্লীদের জন্য  তারুন্যের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে টানেল বসানো হয়েছে।

রোববার দুপুরে মসজিদের প্রবেশ মুখে জীবানুনাশক স্প্রে টানেল উদ্বোধন করা হয় এ সময় মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আনসারী।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোতাহার হোসেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, তারুণ্য সংগঠনের রবিন, সোহেল,হোসাইন,মুরাদ,মুন্না প্রমুখ।

জানা যায়, জীবাণুমুক্ত করতে টানেলটিতে পানির সঙ্গে মানুষের ব্যবহার উপযোগী ডিটারজেন্ট জাতীয় মেডিসিন টানেলে ব্যবহার করা হচ্ছে। এর ফলে মানুষের শরীরে লেগে থাকা জীবাণু নষ্ট করা সম্ভব হবে। 

এ বিষয়ে মোহাম্মদ ইউনুস বলেন, ‘বৈশ্বিক করোনাভাইরাসের প্রাদুর্ভাব যেভাবে সারাবিশ্বে দেখা দিয়েছে, তা মোকাবিলায় সরকার তথা প্রশাসন, আমরা ব্যবসায়ীরা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠন সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মুসল্লীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, মসজিদে এখন লোকজনের সমাগম হবে তাই ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো হচ্ছে। ছোট ছোট স্প্রে মেশিন দিয়ে মসজিদে যেখানে জীবাণু থাকার সম্ভাবনা রয়েছে সেখানেই ছেটানো হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.