মুফতি ওবাইদুল হক নঈমী দীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন-তথ্যমন্ত্রী
সিটি নিউজ ডেস্ক : দেশের অন্যতম শীর্ষ আলেম, আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যান, চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (৭৮) হুজুরের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মুফতি ওবাইদুল হক নঈমী দেশব্যাপী ইসলামের প্রচার প্রসারে ও দীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি ইসলাম ধর্মের বহুমুখী খেদমত করে গছেন।
মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন তথ্যমন্ত্রী।
