পটিয়া ভট্টাচার্য্য হাট জয় কালী মন্দিরে চুরি-থানায় অভিযোগ
সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ পটিয়ায় কেলিশহর ভট্টাচার্য্য হাটের জয় কালী মন্দিরে গত মঙ্গলবার গভীর রাতে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে েএখনো কোন মালামাল উদ্ধার বা কাউকে গ্রেফতার করা হয়নি।
এ বিষয়ে, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সস্পাদক অরুন মিএ বলেন, গত মঙ্গলবার গভীর রাতে শ্রী জয় কালী মন্দিরের পূর্ব পাশের ভেন্টিলেটর ভেঙ্গে মন্দিরে ঢুকে স্বর্ণের চেইন ৬টি, রূপার কানের দুল ৪ জোড়া, রূপার শাখা ৬ জোড়া, পিতলের ঘট, দান বাক্সের টাকাসহ নগদ ১ লক্ষ টাকা নিয়ে যায় চোরের সংঘবদ্ধ দল।
তিনি আরো বলেন, প্রতিদিনের ন্যায় মন্দিরের পূজারী রাত ১১ টার মন্দিরের বিভিন্ন গেইটে তালাবদ্ধ করে নিজ বাড়িতে চলে যান। বুধবার সকালে মন্দিরের পূজারী পূজা দেওয়ার জন্য মন্দিরে আসলে মন্দিরের গ্রীল, ভেন্টিলটর ভাঙ্গা দেখতে পায়। পরে দেখতে পায় মায়েল গলার স্বর্ণের চেইনসহ বিভিন্ন তৈজষপত্র নাই। দান বাক্স ভেঙ্গে টাকা পয়সা নিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো বোরহান উদ্দিন জানান, এ বিষয়ে আজকে অভিযোগ পেয়েছি, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। মন্দিরের ভেন্টিলেটর ভেঙ্গে চোর সংঘবদ্ধ দল এ চুরির ঘটনায়। চোরের দলকে সনাক্ত করে শিগ্গির আইনের আওতায় আনা হবে।
