সিটি নিউজঃ বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন কোরবানীগঞ্জ স্বর্ণপট্টি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ।
গ্রেফতারকৃত মোঃ তারেক হোসেন প্রকাশ তাজু (৫০), পিতা- মৃত সামসুল হক মাষ্টার, মাতা- অজুফা খাতুন, সাং- রাখরনগর উত্তর পাড়া, সামসুল হক মাষ্টার বাড়ি, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, বর্তমানে- হাটখোলা রমজান আলী শাহ্ মাজারের পাশে রমজান আলী মাজার বাড়ি, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম এর বাসিন্দা।
গত রবিবার মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন কোরবানীগঞ্জ স্বর্ণপট্টি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০পিস ইয়াবাসহ মোঃ তারেক হোসেন @ তাজু (৫০) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
