সিটি নিউজঃ চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ১০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামের ৭টি ল্যাবে ৮০৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৯৭৬ জনে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রামের ৬টি ল্যাবসহ কক্সবাজার মেডিকেল কলেজে ৮০৬ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
তার মধ্যে নগরীর ৮৮ জন ও জেলার বিভিন্ন উপজেলার ২০ জন। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৯৭৬ জনে। করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৭২ জনসহ মোট ২ হাজার ৪৪ জন। আক্রান্ত হয়ে আরো একজন মারা গেছেন। এতে মৃত্যুর সংখ্যা আগের মত ২২৯ জনই।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৩৩টি নমুনা পরীক্ষা করে ১৯ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আরও ১২ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৬৪টি নমুনা পরীক্ষা করে ৩৪ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়। এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৭টি নমুনা পরীক্ষা করে ১৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবরেটরিতে ১০৪টি নমুনা পরীক্ষা করে ১৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২ জনের নমুনা পরীক্ষা করে কারো দেহে করোনর জীবাণু পাওয়া যায়নি।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ৮০৬ টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ১০৮ জনের। এরমধ্যে ৮৮ জন নগরীর এবং ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২০ জনের মধ্যে সাতকানিয়ার ২, চন্দনাইশের ২, পটিয়ার ১, রাউজানের ১, ফটিকছড়ির ৬, হাটহাজারীর ৭ ও মিরসরাইয়ের ১ জন আছেন। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৭২ জন ।
